যখন তুমি চোখে আঙ্গুল দিয়ে দেখাও... আমি খারাপ..

মাঝে মাঝে মনে হয় তোমার জীবনটা বুঝি আমি নষ্ট করেই দিচ্ছি। যখন তুমি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দাও, আমি খুব খারাপ একটা মানুষ। তখন নিজেকে খুব বেশি অপরাধী মনে হয়। নিজেকে অনেক ছোট মনে। বলতে পারো- “চরিত্রহীনের আবার মান আছে?”। তবুও কথাগুলো শুনলে মনে হয় বুকের মাঝে কেউ ছিদ্র করে দিয়েছে। একধরনের অন্যরকম অনুভুতি, জ্বলে যায় বুকটা। তোমার শুভাকাঙ্খীরা আগেই তোমাকে আমার সম্পর্কে সর্তক করেছে। তবুও আমি তোমাকে আমার ফাঁদে ফেলেছি। যখন বলো তোমাকে নিয়ে আমি খেলা খেলেছি- তখনও অনেক বড় অপরাধী মনে হয়। নিজের অপরাধবোধগুলো ভুলে থাকার জন্য ছুটে যায়- অন্য কোথাও। হয়তো কোন একদিন জানতে পারবে- তিলে তিলে শেষ হয়ে গেছি।

Comments