সময়ের ফেরিওয়ালা ছিলাম, আমার সব সময় ফেরি হয়েছে। কিন্তু তুমি আছো সেই আগের মত। ভালো থেকো ভালোবাসা। ভুলে যেও না আমায়...
কখনও ছুড়ে ফেলে দিও না
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
জানি একটা আধফোটা বন্য ফুলের কলি আমি। তবুও স্বপ্ন দেখি আমার সৌন্দর্য দিয়ে তোমার চারপাশ রাঙিয়ে দেওয়ার। আমায় তুমি বৃন্ত থেকে ছিড়ে আপন করে নিয়েছো। কিন্তু যেন আগ্রহ ফুরালে- আমি বন্য বলে নর্দমার জলে আমায় ফেলে দিও না।
ইচ্ছে করে, বড্ড ইচ্ছে করে, তোমার হাতে হাত রেখে, চোখে চোখ রেখে সারাক্ষণ বসে থাকি। সামুদ্রিক ঢেউ, সারি সারি নারিকেল গাছ, মায়াবী চাঁদের রুপালী আলো, তোমার আমার একই ছন্দে পাশাপাশি হেঁটেচলা আর অফুরন্ত মনের কথাগুলো তোমাকে বলা। দু’জনে রুপালী আলোয় বসে গভীর সুমদ্রে মিশে যাওয়া আকাশ দেখা। দু’জনের চোখে নিহিত ভালোবাসাকে উপলব্ধি করা। ইচ্ছে করে তোমার জেদের কাছে সব সময়ই নিজের হার মানা। তোমার মিষ্টি হাসির জন্য নিজের কষ্ট লুকিয়ে রাখা। ইচ্ছে করে তোমার ইচ্ছেগুলো পূরণে নিজের ইচ্ছেগুলো লুকিয়া রাখা।
হ্যা আমি তোমায় সন্দেহ করি। সন্দেহ করা মানে এই নয় যে তোমাকে বিশ্বাস করি না। বরং তোমাকে হারানোর ভয়েই সন্দেহ করি। যখন দীর্ঘক্ষণ খোজ পাই না, তখন নানা রকমের প্রশ্ন মনে জায়গা করে বসে, মেসেজ দেয়ার পর ঘন্টা পার হলে যদি রিপ্লে না আসে তখন মনে সন্দেহ বাসা বাধে। এইসব সন্দেহ গুলো কোনটাই তোমার প্রতি আমার অবিশ্বাস না বরং হারাবার ভয়। আমার কাছে মনে হয় বিনা সন্দেহে হয়তো ভালোবাসা হয় না। হারানোর ভয় থেকেই সন্দেহ জন্ম নেয়। যে ভালোবাসায় একটুও সন্দেহ নেই সেটা অনেকটা হাল ছেড়ে দেওয়ার মতো, ভাগ্যের উপর ছেড়ে দেওয়ার মতো, অনেকটা এরকমই যে পেলে পাবো, না পেলে নাই। প্রিয় মানুষ তুমি, তোমায় দেখেশুনে রাখতে চাই। কখন কোথায় যাচ্ছো, কি করছো এসব খবর রাখাতে চাই .. এগুলোই তো ভালোবাসা ভালোবাসা... কিন্তু আমার ভালোবাসাকে যখন তুমি সন্দেহ সন্দেহ বলে অপবাদ দাও তখন বুকের মাঝে কষ্ট হয়। তবে এখন মেনে নিয়েছি ভালোবাসার মানুষটিকে ঠিক ততোটুকুই আগলে রাখতে চাই যতটুকু সে থাকতে চায়... এমন ভাবে ধরে রাখতে চাই না, যাতে তুমি অতিষ্ট হয়ে দুরে সরে যাও। তোমায় ভালোবাসি বলেই সন্দেহ করি। -- তোমার পাগল, ক্লান্ত সময়ের ফেরিওয়ালা।
Comments
Post a Comment